বাংলা-ফার্স্ট ভয়েস এজেন্ট · ঢাকা থেকে

আপনার ব্যবসা এবার কথা বলবে — বাংলায়

স্বরবর্ণের AI এজেন্ট আপনার কাস্টমারকে ফোন করে স্বাভাবিক বাংলায় কথা বলে, ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম বা ক্যানসেল করে, আর ডেলিভারি ঠিকানা মিলিয়ে নেয় — পার্সেল শেলফ থেকে বের হওয়ার আগেই। আপনার স্টাফ পান এক লাইনের নোট আর পুরো রেকর্ডিং।

কোনো ক্রেডিট কার্ড লাগবে না — সাইন আপেই 2 মিনিট ফ্রি কল আর একটি রেডি QA অ্যাসিস্ট্যান্ট।

কীভাবে কাজ করে

শিপের আগে একটা কল।

  1. 01

    অর্ডার আসে

    আপনার স্টোর থেকে অর্ডারটা আমাদের API-তে পাঠান। এটুকুই আপনার কাজ।

  2. 02

    এজেন্ট কল করে

    দেশি নম্বর থেকে কল যায়। এজেন্ট বাংলায় কথা বলে, অর্ডার আর টাকার অঙ্ক পড়ে শোনায়, কনফার্ম বা ক্যানসেল করে, ঠিকানা মিলিয়ে নেয়, আর ক্যানসেলের কারণটাও রেকর্ড করে।

  3. 03

    আপনি ফলাফল পান

    ড্যাশবোর্ডে এক লাইনের নোট আর পুরো রেকর্ডিং। কল শেষ হওয়া মাত্রই ওয়েবহুকে আপনার সিস্টেমে আপডেট।

ফলাফল

প্রতিটি কল শেষ হয় এক লাইনের নোটে।

  • কনফার্মড — ঠিকানা ওকে · থানা মিরপুর, জেলা ঢাকা
  • ক্যানসেলড — কারণ: ভুল করে দুইবার অর্ডার হয়ে গেছে
  • ঠিকানা বদল — নতুন: বনশ্রী, রামপুরা, ঢাকা

নোটের সাথে থাকে পুরো রেকর্ডিং, আর ওয়েবহুকে আপনার সিস্টেম পায় কনফার্মড, ক্যানসেলড বা ঠিকানা বদলের খবর — কারণসহ। আপনি যে ঠিকানা পাঠিয়েছেন সেটা কখনো মুছে যায় না; কাস্টমার যা বলেন তা তার পাশে যোগ হয়।

কেন স্বরবর্ণ

বাংলার জন্য তৈরি, বাংলাদেশ থেকেই চলে।

ভুয়া অর্ডার শিপ হওয়ার আগেই বাদ
যে অর্ডার কাস্টমার নিজে মুখে কনফার্ম করেনি, সেটা আপনার স্টাফ দেখে সিদ্ধান্ত নেন। কোনো অর্ডার এজেন্ট নিজে থেকে বাতিল করে না।
ভুল ঠিকানার ফেইল্ড ডেলিভারি কমে
ঠিকানা কাস্টমারকে পড়ে শোনানো হয়। কাস্টমার যে থানা আর জেলা বলেন, তা আলাদা করে রেকর্ড হয় — কুরিয়ার লেবেলে যা লাগে।
স্টাফের ঘণ্টার কাজ, মিনিটে
সারাদিন কল চলে, প্রতিটি কল লগড ও রেকর্ডেড। আপনার টিম শুধু হোল্ড করা অর্ডারগুলো দেখে।
দেশি নম্বর, দেশি কণ্ঠ
কল যায় বাংলাদেশি ক্যারিয়ার দিয়ে, লোকাল নম্বর থেকে — যে নম্বরে কাস্টমার ফোন ধরেন। কণ্ঠ বাংলা, ইংরেজি আর দুটোর মিশেল সবই বোঝে।

দাম

প্রতি মিনিট ৳4 — হিসাব সেকেন্ডে।

অর্ডার কনফার্মেশন কলের জন্য এই দাম। যতক্ষণ কাস্টমার লাইনে, ততটুকুই খরচ; না-ধরা কলের চার্জ নেই। মিনিট আগে থেকে কিনে রাখেন, ব্যালেন্স শেষ হলে কল থেমে যায় আর আপনার সিস্টেম জানতে পারে। আলাদা কোনো প্রয়োজন থাকলে দাম আলাদা করে ঠিক হয়।

প্রশ্নোত্তর

প্রথম কলের আগে যা যা জানতে চান।

কাস্টমার ফোন না ধরলে?
নির্দিষ্ট সময় পর আবার কল যায়। কতবার চেষ্টা হবে তা অ্যাকাউন্ট অনুযায়ী ঠিক করা, সর্বোচ্চ 10 বার। কেউ না ধরলে অর্ডারটা "হোল্ড" হিসেবে রিপোর্ট হয়, আর না-ধরা কলের কোনো চার্জ নেই।
কাস্টমার অর্ডার বদলাতে বা বাতিল করতে চাইলে?
এজেন্ট কারণটা রেকর্ড করে অর্ডারটা হোল্ডে পাঠায়, সাথে এক লাইনের নোট। সিদ্ধান্ত আপনার স্টাফের; সার্ভিস নিজে থেকে কিছু বাতিল করে না।
কল রেকর্ড হয়?
হ্যাঁ, প্রতিটি কল। রেকর্ডিং 90 দিন থাকে, তারপর মুছে যায়। নোট আর ফলাফল অর্ডারের সাথে থেকে যায়।
দাম কত?
অর্ডার কনফার্মেশন কলের জন্য প্রতি মিনিট ৳4, হিসাব সেকেন্ডে। শুধু ধরা কলের চার্জ হয়। আলাদা কোনো প্রয়োজন থাকলে সেটার জন্য আলাদা দাম — আমাদের জানান। সাইন আপ করলেই 2 মিনিট ফ্রি, ক্রেডিট কার্ড লাগে না।
আমার স্টোরের সাথে যুক্ত করতে কী লাগে?
একটা API এন্ডপয়েন্ট আর একটা ওয়েবহুক — এক বিকেলের কাজ। প্রথমে আপনার নিজের ফোনে টেস্ট করার জন্য একটা স্টেজিং অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়।
অ্যাসিস্ট্যান্ট কে সেট আপ করে?
আমাদের টিম। গ্রিটিং, প্রশ্ন, কণ্ঠ — সব আপনার ব্যবসার জন্য সাজিয়ে দেওয়া হয়, আর কল আসতে থাকলে টিউন করা হয়। আপনার কিছু ইনস্টল বা মেইনটেইন করতে হয় না।

আরও প্রশ্ন? English FAQ দেখুন, বা আমাদের লিখুন

শুরু করুন আজই — প্রথম কলটা আমাদের তরফ থেকে।

সাইন আপ করলেই 2 মিনিট ফ্রি ভয়েস টাইম আর একটি রেডি QA অ্যাসিস্ট্যান্ট — ক্রেডিট কার্ড ছাড়াই।

ফ্রি শুরু করুন