ক্যাশ অন ডেলিভারি অর্ডার

কুরিয়ার আসার আগে প্রতিটা COD অর্ডারে বাংলায় AI কনফার্মেশন কল।

শেষ আপডেট

ধরুন, ঢাকার শেখেরটেকের রিমা এক সেট কাপ আর একটা রান্নাঘরের তোয়ালে কিনেছেন। উদাহরণ হিসেবে মোট দাম ধরা যাক ১,২৫০ টাকা। বাক্সে টেপ লাগানোর আগেই স্বরবর্ণের এজেন্ট দেশি বাংলাদেশি নম্বর থেকে তাঁকে কল করবে। শুরুতে দোকানের নাম, তারপর পণ্য দুটো আর হাতে পেয়ে কত টাকা দিতে হবে, সেটা বলবে।

এরপরের মিনিটটায় রিমা নিজের মুখে জানাবেন অর্ডারটা নেবেন কি না। এজেন্ট ডেলিভারির ঠিকানা পড়ে শোনাবে, কিছু বাদ থাকলে জিজ্ঞেস করবে। থানা বা জেলার নাম ভুল লেখা থাকলে রিমা শুধরে দেবেন। প্যাকিংয়ের দায়িত্বে যিনি আছেন, তাঁর জন্য কথাগুলো ছোট একটা নোটে থাকবে।

যিনি ফোন করেন, তাঁকেই যদি ইনবক্স সামলাতে আর পার্সেল গুছাতে হয়, সবার সাথে কথা বলে শেষ করা কঠিন। কেউ ফোন ধরেন না, কাউকে আবার কল দিতে হয়, কারও ঠিকানা লিখে রাখতে হয়। এভাবেই দোকানের হাতে কল দেওয়ার কাজটা পিছিয়ে পড়ে। এজেন্ট কলগুলো করলে স্টাফ হোল্ডে থাকা অর্ডার দেখে সিদ্ধান্ত নেওয়ার সময় পান।

নতুন অর্ডারে বাংলায় কল যায়। কনফার্ম হলে পাঠান, অন্য কিছু হলে কারণ দেখে স্টাফ সিদ্ধান্ত নেন
কাস্টমার হ্যাঁ বললে পার্সেল ছাড়ুন। অন্য কিছু হলে কারণ দেখে আপনার স্টাফ সিদ্ধান্ত নেবেন।

কীভাবে কাজ করে

  1. ০১

    যা পড়ে শোনাতে হবে, সেই তথ্য দিন

    স্টোর থেকে call-requests API-তে কাস্টমারের নাম ও ফোন নম্বর, পণ্যের নাম ও পরিমাণ, মোট দেওয়ার টাকা আর ডেলিভারির ঠিকানা পাঠান। কলের শুরুতে আপনার দোকানের নাম বলবে, তাই কাস্টমার বুঝবেন কোথা থেকে ফোন এসেছে।

  2. ০২

    থানা লেখা না থাকলে জিজ্ঞেস করবে

    পণ্য আর টাকার অঙ্ক শুনে কাস্টমার নিজের কথায় কনফার্ম করবেন। তারপর এজেন্ট ঠিকানাটা পড়ে শোনাবে। থানার নাম না থাকলে সেটা জানতে চাইবে, জেলাটাও মিলিয়ে নেবে। কাস্টমার যা বলবেন, সেই থানা আর জেলা লিখে রাখবে।

  3. ০৩

    ড্যাশবোর্ড আর ওয়েবহুকে একই নোট পাবেন

    প্রতি অর্ডারের জন্য ড্যাশবোর্ডে একটা ছোট নোট থাকে, ওয়েবহুকেও সেটা যায়। অর্ডার কনফার্ম হলো নাকি হোল্ডে আছে, ঠিকানায় কী বদলেছে, আর হোল্ডে থাকলে কেন, তা দেখেই স্টাফ পরের কাজ বুঝবেন। প্রতিটা কল রেকর্ড হয়।

অর্ডারের পাশে যা দেখবেন

  • কনফার্ম হয়েছে, ঠিকানাও ঠিক, কুরিয়ারে দিতে পারেন
  • ক্যানসেল চেয়েছেন, কারণ লেখা আছে, স্টাফ আগে দেখবেন
  • অর্ডারে বদল চেয়েছেন, কী বদলাবেন তার নোট আছে
  • সব চেষ্টার পরও ফোন ধরেননি, তাই পার্সেল হোল্ডে আছে

কলের পর দোকানের কী কাজ থাকে

কাস্টমার কী বললেনঅর্ডারের অবস্থাএরপর যা করবেন
অর্ডার আর ঠিকানা ঠিক আছেকনফার্মকুরিয়ারকে দিন
অর্ডারটা ক্যানসেল করেনকারণসহ হোল্ডআবার কথা বলা লাগবে কি না দেখুন
একটার বদলে দুইটা দেনবদলের নোটসহ হোল্ডঅর্ডার ঠিক করে তারপর পাঠান
কোনো বারই ফোন ধরেননিফোন না ধরায় হোল্ডনিজে কল দিন বা ক্যানসেলের সিদ্ধান্ত নিন
এই নম্বরে অর্ডার করিনিভুল নম্বর, হোল্ডঅর্ডারের তথ্য যাচাই করুন

Oporanno দোকানে কোড ছাড়াই কনফার্মেশন কল

Oporanno বাংলাদেশের অনলাইন দোকান তৈরির একটি প্ল্যাটফর্ম, যেখানে স্বরবর্ণ দিয়ে অর্ডার কনফার্মেশনের কল করার ব্যবস্থা আগে থেকেই আছে। কোড না লিখেই নিজের স্বরবর্ণ অ্যাকাউন্ট যুক্ত করতে Oporanno ড্যাশবোর্ডের Settings থেকে Ai Call খুলে API key দিন, আর সেখানে দেখানো ওয়েবহুক ঠিকানাটি স্বরবর্ণকে দিন।

নতুন অর্ডার এলে স্বরবর্ণ ক্রেতাকে বাংলায় কল করে, কলের খরচ আপনার দোকানের স্বরবর্ণ ব্যালেন্স থেকে কাটে এবং ফলাফল Oporanno ড্যাশবোর্ডে ওই অর্ডারের সঙ্গেই দেখা যায়। ক্রেতার কাছ থেকে স্পষ্ট কনফার্মেশন না পেলে কারণসহ অর্ডার হোল্ডে থাকে; স্টাফ আবার কল দিতে পারেন, আর তাঁরা আগেই অর্ডারের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিলে অপেক্ষায় থাকা কল বন্ধ হয়ে যায়।

কাস্টমার ফোনে যা শুনবেন

রিমার উদাহরণটা ধরে কল্পিত দোকান আলো ঘরের একটা কল এমন হতে পারে।

এজেন্ট: আসসালামু আলাইকুম, আলো ঘর থেকে বলছি। রিমা আপা বলছেন?

কাস্টমার: জি, বলছি।

এজেন্ট: আপনি এক সেট কাপ আর একটা রান্নাঘরের তোয়ালে অর্ডার করেছেন। মোট এক হাজার দুইশ পঞ্চাশ টাকা, হাতে পেয়ে দেবেন। অর্ডারটা কি কনফার্ম করে দেব?

কাস্টমার: জি, কনফার্ম করেন।

এজেন্ট: ঠিকানা আছে শেখেরটেক, রোড পাঁচ, বাসা বারো, আদাবর থানা, ঢাকা জেলা। ঠিক আছে?

কাস্টমার: থানা আদাবর না, মোহাম্মদপুর হবে। বাকি ঠিক আছে।

এজেন্ট: আচ্ছা, মোহাম্মদপুর থানা, ঢাকা জেলা। শেখেরটেক, রোড পাঁচ, বাসা বারো। এবার ঠিক আছে?

কাস্টমার: জি, এবার ঠিক আছে।

এজেন্ট: অর্ডারটা কনফার্ম করে রাখলাম। ধন্যবাদ আপা, ভালো থাকবেন।

কাস্টমার: আপনাকেও ধন্যবাদ।

ফোন না ধরলে কী হয়

ফোন না ধরলে আবার চেষ্টা করা হয়। আপনার অ্যাকাউন্টে যতবার সেট করা আছে, সে অনুযায়ী মোট সর্বোচ্চ ১০ বার কলের চেষ্টা হতে পারে। শুধু রিং হলে বা কেউ না ধরলে টাকা কাটে না।

সব চেষ্টার পরও কথা না হলে ড্যাশবোর্ডে অর্ডারটা ফোন না ধরার কারণে হোল্ডে দেখাবে। স্টাফ বুঝবেন এখনো কনফার্মেশন মেলেনি। নিজে আবার কল দেবেন, অপেক্ষায় রাখবেন নাকি বাতিল করবেন, সেটা একজন মানুষ ঠিক করবেন। স্বরবর্ণ নিজে থেকে কোনো অর্ডার বাতিল করে না।

একটা কলের খরচ কত

অর্ডার কনফার্মেশন কলের প্রতি মিনিট ৳৪। হিসাব সেকেন্ড ধরে, মিনিট পূর্ণ করে নয়। কাস্টমার ফোন ধরার পর থেকে কল শেষ হওয়া পর্যন্ত যতক্ষণ কথা হয়, শুধু ততটুকুর টাকা কাটে।

একটা উদাহরণ: ৪৫ সেকেন্ডের কলের খরচ ৳৩। প্রকাশিত মিনিটের দাম থেকে হিসাব করে এখানে কাছাকাছি পূর্ণ টাকায় দেখানো হয়েছে।

কলের পর দোকানের কাজ

কাস্টমার অর্ডার আর ঠিকানা কনফার্ম করলে অর্ডার পাঠানোর জন্য প্রস্তুত দেখাবে। নোটে সংশোধিত থানা আর জেলা পাবেন। স্টাফ লেবেল করার আগে সেগুলো মিলিয়ে নেবেন, তারপর দোকান আগের মতোই নিজের কুরিয়ার বুক করবে।

হোল্ডে থাকা অর্ডারে কারণ লেখা থাকে। কথা হয়ে থাকলে সেই কলের রেকর্ডিংও থাকে। কাস্টমার কী বদলাতে বা কেন বাতিল করতে চেয়েছেন, স্টাফ শুনে নিতে পারবেন। অর্ডারে বদল আনা আর পরের সিদ্ধান্ত দোকানের হাতেই থাকবে।

আরও পড়ুন

যাঁরা ব্যবহার করছেন তাঁদের কথা

“Loving this so far! If you want something that actually delivers, give it a try. You won’t regret it.”

Hafizur Rahman

মালিক ও CEO, Rafa Mart BD

  • অর্ডার কনফার্মেশন
  • কাস্টমার সাপোর্ট
  • ডেটাবেস আপডেট

“It’s working perfectly! I’m really enjoying it so far.”

Nayem Hasan

মালিক ও CEO, ezzyshopbd

  • অর্ডার কনফার্মেশন
  • কাস্টমার সাপোর্ট

আপনার দোকানের অর্ডার দিয়ে দেখে নিন

অর্ডার কনফার্মেশন কল মিনিটে ৳৪, টাকা কাটে সেকেন্ড ধরে, শুধু কাস্টমার লাইনে থাকলে। এই কলে সেটআপ ফি নেই। সাইন আপ করলে ব্রাউজারে পরীক্ষার জন্য ২ মিনিট ফ্রি পাবেন, কার্ড লাগবে না। দোকানের অ্যাসিস্ট্যান্ট আমাদের টিম সাজিয়ে দেয়।

আপনার প্রশ্নের উত্তর

কাস্টমার কল ধরলে কী শুনবেন?

এজেন্ট বাংলায় শুভেচ্ছা জানিয়ে আপনার কোম্পানির নাম বলে। পণ্য আর মোট টাকা পড়ে শোনায়, অর্ডার কনফার্ম করবেন কি না জানতে চায়। এরপর ডেলিভারির ঠিকানাটা বলে, কাস্টমার ঠিক আছে বলতে বা শুধরে দিতে পারেন। শেষে ধন্যবাদ দিয়ে কল শেষ করে।

বাংলা, ইংরেজি বা দুইটা মিশিয়ে, বাংলাদেশে আমরা যেভাবে কথা বলি সেভাবেই কথা হয়। কলগুলো রেকর্ড থাকে, পরে যেকোনোটা শুনে দেখতে পারবেন।

কাস্টমার ক্যানসেল বা বদল চাইলে?

কাস্টমারের কথাটা লিখে অর্ডার হোল্ডে রাখে। ক্যানসেল, বদল বা ভুল নম্বর, কারণটাও থাকে। সাথে ছোট সারাংশ, যেমন ভুল করে একই অর্ডার দুইবার করেছেন। হোল্ডের অর্ডার আপনার স্টাফ দেখেন। স্বরবর্ণ নিজে থেকে অর্ডার ক্যানসেল করে না।

ঠিকানা শুধরে দিলে সেটাও আলাদা করে দেখায়। আপনার পাঠানো ঠিকানা মুছে যায় না, কাস্টমারের বলা থানা আর জেলা তার পাশেই থাকে।

একটা কল কতক্ষণ চলে?

বেশির ভাগ কনফার্মেশন কল এক মিনিটের আগেই শেষ হয়। ২ মিনিট পেরিয়েও পরিষ্কার উত্তর না পেলে এজেন্ট কল শেষ করে অর্ডার হোল্ডে রাখে। এতে ঘুরেফিরে একই কথায় আপনার ব্যালেন্স খরচ হতে থাকে না।

টাকা কীভাবে কাটে?

আগে মিনিট কিনে রাখবেন। কাস্টমার লাইনে যত সেকেন্ড থাকেন, ততটুকুর টাকা কাটে। অর্ডার কনফার্মেশনে মিনিটে ৳৪, টেক্সট টু স্পিচে প্রতি মিনিট অডিও ৳৫। কাস্টম কাজের কলের দাম আলাদা, সেটআপে কী লাগবে তা দেখে একবারের খরচ জানাই। সাইন আপে ২ মিনিট ফ্রি, ক্রেডিট কার্ড ছাড়াই। কল আর টপ-আপ সাথে সাথে ড্যাশবোর্ডে দেখায়। ব্যালেন্স কমে এলে ওয়েবহুকে খবর যায়। শেষ হয়ে গেলে টপ-আপ না করা পর্যন্ত কল অপেক্ষায় থাকে।