Free tool · Fraud checker BD
কুরিয়ার ফ্রড চেকার
কাস্টমারের মোবাইল নম্বর দিন। Steadfast, Pathao, RedX-এর মতো কুরিয়ারে এই নম্বরে আগে কয়টা পার্সেল ডেলিভারি হয়েছে আর কয়টা ফেরত এসেছে, তা দেখুন। প্রতিদিন কয়েকটি চেক ফ্রি, লগইন লাগে না।
ফলাফল কীভাবে পড়বেন
- কম ঝুঁকি৮০% বা বেশি
- বেশিরভাগ পার্সেল নিয়েছেন।
- মাঝারি ঝুঁকি৬০–৮০%
- কিছু পার্সেল ফেরত দিয়েছেন। শিপ করার আগে কল করুন।
- বেশি ঝুঁকি৬০%-এর কম
- অনেক পার্সেল ফেরত এসেছে। অগ্রিম চার্জ বা কল ছাড়া শিপ করবেন না।
- নতুন কাস্টমারকোনো ইতিহাস নেই
- আগে কখনো পার্সেল যায়নি। ঝুঁকি বোঝা যায় না, তাই কল করে কনফার্ম করুন।
ফ্রড চেকার যা ধরতে পারে না
ফ্রড চেকার শুধু অতীত দেখে। নতুন নম্বর, অন্যের নম্বরে দেওয়া অর্ডার, ভুলে দুইবার অর্ডার আর ভুল ঠিকানা সে ধরতে পারে না। এগুলো ধরা পড়ে কাস্টমারকে ফোন করে কনফার্ম করলে। বিস্তারিত পড়ুন।
স্বরবর্ণের AI এজেন্ট প্রতিটা অর্ডারে দেশি নম্বর থেকে বাংলায় কল করে, অর্ডার কনফার্ম করে আর ঠিকানা মিলিয়ে নেয়। কীভাবে কাজ করে দেখুন অথবা ফ্রি মিনিট দিয়ে শুরু করুন।
আমরা শুধু ডেলিভারির হিসাব দেখাই: কয়টা পার্সেল নিয়েছেন, কয়টা ফেরত। কারও নাম বা ঠিকানা দেখাই না। তথ্য আসে কুরিয়ারদের রেকর্ড থেকে, তাই এটা একটা ইঙ্গিত, চূড়ান্ত রায় নয়।