ফ্রি টুল ও API
বাংলা টেক্সট টু স্পিচ: লিখুন আর ফ্রিতে শুনুন।
শেষ আপডেট
বাংলা লেখা থেকে ভয়েস, ফ্রিতে শুনে দেখুন
একটা ভয়েস বেছে ‘নমুনা শুনুন’ চাপুন, অ্যাকাউন্ট লাগবে না। নিজের বাংলা বা ইংরেজি লেখা ভয়েসে শুনতে ফ্রি সাইন আপ করুন, অডিওটা MP3 হিসেবে ডাউনলোডও করতে পারবেন।
উপরের বক্সে বাংলা বা ইংরেজিতে লিখুন, একটা ভয়েস বেছে নিন, তারপর ‘শুনুন’ চাপুন। অ্যাকাউন্ট ছাড়াই ‘নমুনা শুনুন’ চেপে প্রতিটা ভয়েস শুনে নিতে পারেন। ফ্রি অ্যাকাউন্ট খুললে প্রথম ৫,০০০ অক্ষরের অডিও ফ্রি, একবারে ৩০০ অক্ষর পর্যন্ত, MP3 ডাউনলোডসহ। এরপর ব্যালান্স যোগ করে বানাতে পারবেন, প্রতি মিনিট অডিও ৳৫।
ভিডিও তৈরি, কিন্তু বাংলা ভয়েসওভার বাকি। অ্যাপের লেখা শুনতে চান এমন ব্যবহারকারীও আছেন। ফোনলাইনে বাজানোর মেসেজও লাগতে পারে। কাজ আলাদা হলেও শুরু সেই লেখা থেকে, যেটা স্বাভাবিক কণ্ঠে শোনাতে হবে। অনেক টুলে ইংরেজি আগে আসে, বাংলা পরে।
স্বরবর্ণ (Sworborno) ব্যবসার ফোনকলের জন্য বাংলা AI বানায়। সেই কণ্ঠ শুধু টেক্সট টু স্পিচ হিসেবেও API দিয়ে নিতে পারেন। আপনার সিস্টেম বাংলা বা ইংরেজি লেখা পাঠাবে, সেই লেখা পড়ে শোনানো অডিও ফেরত পাবেন। প্রতি মিনিট অডিওতে খরচ ৳৫।
কীভাবে কাজ করে
- ০১
API দিয়ে কী পড়ে শোনাতে চান, জানান
আগে ফ্রি বক্সে ভয়েসগুলো শুনে নিতে পারেন। তারপর আমাদের মেসেজ দিন। আপনার অ্যাকাউন্টে টেক্সট টু স্পিচ API চালু করে দিই। সাইন আপ করলেই সবার জন্য API চালু থাকে না।
- ০২
API-তে লেখাটা পাঠান
আপনার অ্যাপ, স্ক্রিপ্ট বা সফটওয়্যার থেকে বাংলা বা ইংরেজি টেক্সট পাঠাবেন।
- ০৩
অডিও নিয়ে কাজে লাগান
লেখাটা পড়ে শোনানোর অডিও ফেরত পাবেন। যত মিনিট অডিও হয়, প্রতি মিনিটে ৳৫ হিসাবে খরচ হয়।
অডিও বানাতে যা পাবেন
- API নেওয়ার আগে এই পেজের ফ্রি বক্সে ভয়েসগুলো শুনে দেখা, MP3 ডাউনলোডসহ
- API দিয়ে বাংলা লেখা পড়ে শোনানোর অডিও
- একই API-তে ইংরেজি লেখাও পড়ে শোনানো
- অডিওর প্রতি মিনিট ৳৫। যতটুকু অডিও তৈরি হয়, ঠিক ততটুকুর খরচ আগে কিনে রাখা একই ব্যালেন্স থেকে কাটে। কাজ ব্যর্থ হলে কোনো খরচ হয় না।
- পরে ফোনে কথা বলা এজেন্ট লাগলেও একই টিমের সাথে কাজ
শুধু অডিও লাগবে, নাকি কাস্টমারের সাথে কথাও বলবে?
| আপনার দরকার | টেক্সট টু স্পিচ API | AI ভয়েস এজেন্ট |
|---|---|---|
| কাজ | লেখা পড়ে অডিও বানায় | ফোনে কাস্টমারের কথা শুনে জবাব দেয় |
| কী পাঠাবেন | বাংলা বা ইংরেজি টেক্সট | কল করার অনুরোধ, বা আসা কল ধরার জন্য নম্বর যুক্ত করবেন |
| কী ফেরত পাবেন | লেখা পড়ে শোনানোর অডিও | আউটবাউন্ড কলের সারাংশ ও রেকর্ডিং। ইনবাউন্ডে ট্রান্সক্রিপ্ট, চাইলে রেকর্ডিং |
| কোথায় কাজে লাগে | ভয়েসওভার, বর্ণনা, কথা বলা অ্যাপ, ফোনের রেকর্ড করা মেসেজ | অর্ডার কনফার্ম, সাপোর্ট, রিমাইন্ডার, রিসেপশন |
| দাম | মিনিটে ৳৫, অডিওর হিসাবে | অর্ডার কনফার্মে মিনিটে ৳৪, অন্য কাজে আলাদা রেট। লাইনে থাকা সেকেন্ড ধরে হিসাব |
আরও পড়ুন
- TTS আর AI ভয়েস এজেন্ট। আপনার কাজে কোনটা দরকার, আর শুধু অডিও কেন কলের উত্তর দিতে পারে না।
- বাংলা AI ভয়েস এজেন্ট। শোনা আর উত্তর দেওয়া লাগলে ফোন ও চ্যাটের অ্যাসিস্ট্যান্ট দেখুন।
- আউটবাউন্ড কলিং এজেন্ট। আপনার সিস্টেম থেকে কনফার্মেশন, রিমাইন্ডার আর ফলো-আপ কল।
- টিমকে লিখুন। আপনার অ্যাকাউন্টে API চালু করার কথা জানান।
- বাংলায় AI কল সেন্টার। রেকর্ড করা মেসেজের বাইরে হটলাইনে কথোপকথন দরকার হলে।
- অর্ডার কনফার্ম করার কল। দোকানের প্রতিটা অর্ডারে কথা বলে নিশ্চিত হওয়ার কাজ।
বাংলা অডিওর API চালু করতে চান?
প্রতি মিনিট অডিও ৳৫। বাংলা বা ইংরেজিতে কী পড়ে শোনাতে চান আমাদের বলুন। অনুরোধ পেলে টিম আপনার অ্যাকাউন্টে TTS API চালু করে দেয়।
আপনার প্রশ্নের উত্তর
- স্বরবর্ণে বাংলা টেক্সট টু স্পিচ কি ফ্রি?
হ্যাঁ, শুরুটা ফ্রি। ভয়েসের নমুনা যে কেউ শুনতে পারেন। ফ্রি অ্যাকাউন্ট খুললে এই পেজের বক্সে প্রথম ৫,০০০ অক্ষরের অডিও ফ্রি, একবারে ৩০০ অক্ষর পর্যন্ত, MP3 ডাউনলোডসহ। এই ফ্রি অক্ষর একবারই পাবেন, প্রতিদিন নতুন করে আসে না। এরপর প্রতি মিনিট অডিও ৳৫। লম্বা লেখা বা নিজের অ্যাপে ব্যবহারের জন্য API আছে, প্রতি মিনিট অডিও ৳৫।
- ভয়েস এজেন্ট না নিয়ে শুধু TTS নেওয়া যাবে?
যাবে। বাংলা বা ইংরেজি টেক্সট থেকে MP3 বা WAV অডিও বানায় API। প্রতি মিনিট অডিও ৳৫, একই ব্যালেন্স থেকে কাটে। ২,০০০ অক্ষর পর্যন্ত লেখা পাঠালে সাধারণত একই অনুরোধে অডিও ফেরত পাবেন। এর চেয়ে বড় লেখা জব হিসেবে চলে, তৈরি হলে অডিও নিয়ে নেবেন। একবারে সর্বোচ্চ ২০,০০০ অক্ষর পাঠানো যায়। আপনাকে বলতে হবে, টিম তখন অ্যাকাউন্টে চালু করে দেবে। কীভাবে অনুরোধ পাঠাবেন API ডকুমেন্টে আছে।
- TTS আর কলের বিল কীভাবে মেটে?
আগে মিনিট কিনে রাখবেন। ফোনকলে কাস্টমার যতক্ষণ যুক্ত থাকেন শুধু সেই সেকেন্ডগুলোর খরচ হয়। অর্ডার কনফার্মেশনের রেট মিনিটে ৳৪, আর TTS-এ তৈরি অডিওর মিনিটে ৳৫। কাস্টম সেটআপে দরকার অনুযায়ী একবারের সেটআপ খরচ ও আলাদা কল রেট থাকে। সাইন আপে ২ মিনিট ফ্রি, কার্ডের তথ্য লাগে না। প্রতিটা কল ও টপ-আপ ড্যাশবোর্ডে দেখা যায়। ব্যালেন্স কমলে ওয়েবহুকে সতর্কবার্তা পাঠায়, খালি হলে আবার টপ-আপ করা পর্যন্ত কল থামে।
- ক্লায়েন্টের ডেটা আলাদা রাখা যায়?
হ্যাঁ। প্রতিটা ব্যবসার নিজস্ব অর্গানাইজেশনে সদস্য, রোল, অ্যাসিস্ট্যান্ট, ব্যালেন্স ও কলের ইতিহাস আলাদা থাকে। এনভায়রনমেন্ট অনুযায়ী API key বানানো যায়, প্রতিটা আলাদা করে বন্ধও করা যায়। এজেন্সি হলে একেক ক্লায়েন্ট একেক অর্গানাইজেশনে রাখবেন।
বাংলায় আরও দেখুন অর্ডার কনফার্মেশন কল · AI কল সেন্টার · বাংলা AI ভয়েস এজেন্ট