বাংলায় ব্যবসার ফোনকল
আপনার ব্যবসার জন্য বাংলা AI ভয়েস এজেন্ট
শেষ আপডেট
দাম কত, দোকান কখন খোলে, কোন এলাকায় ডেলিভারি যায়, ফেরত দেওয়ার নিয়ম কী। ফোনে ঘুরেফিরে এই প্রশ্নগুলোই আসে। উত্তর আপনার দামের তালিকায় বা ওয়েবসাইটে আছে। তবু কাউকে ফোন ধরে খুঁজে বলতে হয়। দোকান বন্ধের পর তো সেই মানুষটাও থাকেন না।
স্বরবর্ণ (Sworborno) ওই লেখা পড়েই কাস্টমারের সাথে কথা বলে। শুরুটা ছিল বাংলায় ক্যাশ অন ডেলিভারির অর্ডার কনফার্ম করা দিয়ে। এখন আপনার দেওয়া ডকুমেন্ট থেকেও প্রশ্নের জবাব দেয়। একই অ্যাসিস্ট্যান্টকে চ্যাটে লিখেও প্রশ্ন করা যায়, তাই ফোন আর চ্যাটে আলাদা উত্তর মেলে না।
আপনি চাইলে কাস্টমারকে কলও করাতে পারেন। অর্ডার কনফার্ম, অ্যাপয়েন্টমেন্ট বা পেমেন্ট মনে করানো, আগের প্রশ্নের ফলো-আপ। আমাদের টিম আপনার ব্যবসা বুঝে স্ক্রিপ্ট, ডকুমেন্ট আর কণ্ঠ ঠিক করে দেয়। চাইলে আপনার নিজের কণ্ঠ ক্লোন করেও বসানো যায়।
কীভাবে কাজ করে
- ০১
উত্তরগুলো যেখানেই আছে, সেখান থেকেই দিন
PDF, স্ক্যান করা বাংলা পাতা, Word বা টেক্সট ফাইল, এমনকি পাতার ছবিও চলে। ওয়েবপেজ, Google Doc, Sheet বা Drive ফাইলের লিংকও দিতে পারেন। যা যোগ করবেন, এজেন্ট তা থেকেই জানবে। উত্তর পাল্টাতে ডকুমেন্ট যোগ করুন বা সরান।
- ০২
আগে আপনি কাস্টমার হয়ে কথা বলুন
সাইন আপ করে ব্রাউজারে কল দিন বা চ্যাটে লিখুন। আপনার কাস্টমার যে প্রশ্ন করেন সেগুলোই করুন। দুই জায়গায় একই ডকুমেন্ট কাজ করে। টিমকে ডেমো লিংক পাঠিয়েও চেষ্টা করাতে পারবেন।
- ০৩
তারপর ফোন নম্বরে চালু করি
আমাদের টিম নম্বর যুক্ত করলে ওই নম্বরে এজেন্ট কল ধরবে। নতুন অ্যাকাউন্টে নিজে থেকে ফোন নম্বর থাকে না। একই অ্যাকাউন্ট দিয়ে কাস্টমারকেও কল করা যায়, যেমন API দিয়ে অর্ডার কনফার্ম। প্রতিটা কথোপকথনের হিসাব থাকে, চাইলে কলের রেকর্ডিংও রাখা যায়।
আপনি যা পাবেন
- আপনার লেখার ভিত্তিতে বাংলা, ইংরেজি বা মিশিয়ে কলের জবাব
- একই অ্যাসিস্ট্যান্টের সাথে ব্রাউজারে ভয়েস কল আর টেক্সট চ্যাট
- প্রতি কথোপকথনের লগ, রেকর্ড করা কল ৯০ দিন পর্যন্ত শোনার সুযোগ
- নতুন ডকুমেন্ট যোগ করলেই নতুন তথ্য থেকে উত্তর
- চাইলে নিজের কণ্ঠ: ছোট একটা রেকর্ডিং থেকে আমাদের টিম কণ্ঠ ক্লোন করে দেয়, এজেন্টের নামও আপনার পছন্দমতো
ফোনের উত্তর দেওয়ার তিনটা পথ
| যা তুলনা করবেন | স্বরবর্ণ ভয়েস এজেন্ট | বাটন চাপার মেনু (IVR) | ডেস্কে স্টাফ |
|---|---|---|---|
| প্রশ্ন করার ধরন | নিজের ভাষায়, বাংলায় বা ইংরেজিতে | ঠিক করা মেনু থেকে বাটন চাপতে হয় | স্বাভাবিক কথায় |
| উত্তর কোথা থেকে | আপনার ডকুমেন্ট ও লিংক | আগে রেকর্ড করা মেসেজ | স্টাফ জানেন বা খুঁজে দেখেন |
| কখন কল ধরে | দিনরাত যেকোনো সময় | সব সময় | অফিস খোলা থাকলে |
| উত্তর বদলাতে | ডকুমেন্ট যোগ বা বদলে দিন | মেনু আবার রেকর্ড করুন | সব স্টাফকে জানাতে হবে |
| কলের হিসাব | কথোপকথনের লগ, চালু থাকলে রেকর্ডিং | লগ রাখলে কোন বাটন চেপেছেন | কেউ লিখলে তবেই নোট |
| খরচ কিসের | কাস্টমার লাইনে থাকার সেকেন্ড | কল না এলেও সিস্টেমের খরচ | কল না এলেও বেতন |
An AI voice agent built for Bangladesh
Sworborno is made in Dhaka, Bangladesh. The agent speaks everyday Bangla and English, and callers can mix both in the same conversation.
Try it with 2 free browser call minutes, no card needed. Order-confirmation calls cost ৳4 a minute, billed by the second only while someone is on the line; other call flows are quoted to fit.
আরও পড়ুন
- IVR কী?। বোতামের মেনু আর কথা বলে উত্তর পাওয়ার পার্থক্য।
- এআই ভয়েস বট (ইংরেজিতে)। বাংলা ভয়েস বট কী উত্তর দিতে পারে আর কেনার আগে কী যাচাই করবেন।
- বাংলাদেশের AI কলিং সার্ভিসের তালিকা (ইংরেজিতে)। ১৬টি সার্ভিস, প্রতিটির নিজের ওয়েবসাইটের তথ্য আর প্রকাশিত দাম এক জায়গায়।
- AI কল সেন্টার চালানো। হটলাইনে কল ধরা আর কাস্টমারকে কল করা একসাথে চললে টিমের ভূমিকা কেমন থাকে।
- AI দিয়ে কাস্টমারকে কল। নিজের সিস্টেম থেকে রিমাইন্ডার বা ফলো-আপ পাঠানোর কাজ।
- ফোনের রিসেপশনিস্ট। ছোট ব্যবসায় বন্ধের পরও ফোন ধরার ব্যবস্থা।
- দরকারমতো কাস্টম AI। আপনার কাজ অনুযায়ী সেটআপ বা নতুন কিছু বানাতে হলে।
- COD অর্ডার কনফার্মেশন। নতুন অর্ডারে ফোন করে খবর ফিরিয়ে দেওয়ার পুরো কাজ।
- এআই কলিং কী?। রেকর্ড শোনানো আর শুনে উত্তর দেওয়ার পার্থক্য বুঝে নিন।
- ভয়েস এসএমএস নাকি এআই কল?। কোন কাজে রেকর্ড করা মেসেজ চলে আর কখন কথোপকথন দরকার।
- কল সেন্টার কী?। ফোনের কাজ গুছিয়ে নিতে এজেন্ট আর আপনার টিম কে কী করবে।
- দাম ও ব্যালেন্সের হিসাব। আগে মিনিট কিনে ব্যবহার আর সেকেন্ড ধরে খরচ বোঝার জন্য।
- ডকুমেন্ট থেকে উত্তর। কী লেখা পড়তে পারে আর উত্তরের উৎস কীভাবে দেখায়।
- API দিয়ে যুক্ত করা। কল শুরু করা আর ওয়েবহুকে ফলাফল পাওয়ার নির্দেশনা।
- টেক্সট টু স্পিচ আর ভয়েস এজেন্টের তফাত। শুধু পড়ে শোনানো আর শুনে উত্তর দেওয়ার জন্য আলাদা কী লাগে।
- বাংলা টেক্সট টু স্পিচ API। কথোপকথন লাগবে না, শুধু লেখা থেকে অডিও চাইলে দেখুন।
যাঁরা ব্যবহার করছেন তাঁদের কথা
“We connected this AI to our cloud-based commerce platform without any disruption. Within weeks, our customers started leaving great reviews about how quick and helpful everything felt. It has become a core part of how we serve our merchants.”
Fariha Binte Hayat
মালিক ও CEO, Oporanno
- অর্ডার কনফার্মেশন
- কাস্টমার সাপোর্ট
- ডেটাবেস আপডেট
নিজের অ্যাসিস্ট্যান্টকে প্রথম প্রশ্নটা করুন
সাইন আপের পর একটা ডকুমেন্ট দিন। ব্রাউজারে কল বা চ্যাটে উত্তর মিলিয়ে নিন। কার্ড লাগে না, শুরুতে ২ মিনিট ফ্রি। নিজের ফোনলাইনে চালাতে আপনার প্রয়োজন বুঝে সেটআপ করি। কাস্টম সেটআপে একবারের একটা সেটআপ খরচ আছে, কী কী লাগবে তা দেখে ঠিক হয়। কাজ শুরুর আগেই জানিয়ে দিই।
আপনার প্রশ্নের উত্তর
- আমার পণ্য আর নিয়মকানুন থেকে উত্তর দিতে পারবে?
হ্যাঁ। ডকুমেন্ট আপলোড করে দিন। একই অ্যাসিস্ট্যান্টের সাথে ব্রাউজারে কথা বলা বা টেক্সট চ্যাট করা যায়। আপনার লেখা থেকেই জবাব দেয়, কোন জায়গা থেকে উত্তর এসেছে সেটাও দেখায়। তবে অর্ডার কনফার্মেশনের ফোনকলে অনুরোধের সাথে পাঠানো অর্ডারের তথ্য ধরে উত্তর দেয়।
- বাংলার সাথে ইংরেজি মিশিয়ে বললে বুঝবে?
বাংলার কথা মাথায় রেখেই তৈরি। ইংরেজিও বোঝে, আবার প্রতিদিনের কথায় দুটো মিশিয়ে বললেও বোঝে। ঢাকার ঠিকানায় থানা, এলাকা, রোড আর বাসা, কুরিয়ার যেভাবে বোঝেন সেভাবেই বুঝতে পারে।
- এজেন্ট কি আমাদের নিজের কণ্ঠে কথা বলতে পারে?
পারে। যার কণ্ঠ, তাঁর সম্মতি নিয়ে সর্বোচ্চ ২ মিনিটের একটা পরিষ্কার রেকর্ডিং পাঠান। আমাদের টিম সেটা থেকে কণ্ঠটা ক্লোন করে আপনার অ্যাসিস্ট্যান্টে বসিয়ে দেয়। তখন ফোনকলে আর ব্রাউজারের কলে এজেন্ট বাংলায় ওই কণ্ঠেই কথা বলে।
এজেন্টের নামও আপনার পছন্দমতো রাখা যায়। ক্লোন করা কণ্ঠের পেছনে একটা সাধারণ বাংলা কণ্ঠ রাখা থাকে, তাই কলের মাঝে ক্লোন কণ্ঠে সমস্যা হলেও কল চুপ হয়ে যায় না। অন্য সব কলের মতোই খরচ হয় সেকেন্ড ধরে।
- রেকর্ডিং পরে শুনতে পাব?
ফোনকল রেকর্ড হয়, অর্ডার নিয়ে দ্বিমত হলে শুনে মিলিয়ে নিতে পারেন। ৯০ দিন পর রেকর্ডিং মুছে যায়। আউটবাউন্ড অর্ডার কলের এক লাইনের নোট আর ফলাফল অর্ডারের পাশে থাকে। আপনার ব্যবসা থেকে কল হচ্ছে, তাই রেকর্ড হচ্ছে কথাটা কাস্টমারকে জানাবেন আপনি। ইনবাউন্ড কথোপকথন Conversations পেজে ট্রান্সক্রিপ্ট হিসেবে দেখতে পারবেন।
- অন্য ব্যবসা কি আমার ডেটা দেখতে পাবে?
প্রতিটা ব্যবসার আলাদা অর্গানাইজেশন। সদস্য, কে কী করতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট, ব্যালেন্স আর আগের কলের তথ্য সব সেখানেই আলাদা থাকে। প্রতি এনভায়রনমেন্টের API key আলাদা বানানো হয়, চাইলে যেকোনো key আলাদা করে বন্ধ করতে পারেন। এজেন্সির একাধিক ক্লায়েন্ট থাকলে প্রত্যেককে আলাদা অর্গানাইজেশনে রাখা হয়।
বাংলায় আরও দেখুন অর্ডার কনফার্মেশন কল · AI কল সেন্টার · বাংলা টেক্সট টু স্পিচ