ব্যবসার হটলাইন

বাংলায় কথা বলা AI কল সেন্টার, কল ধরবে আবার কলও করবে

শেষ আপডেট

হটলাইনে ফোন আসছে, আবার বিলের কথা মনে করিয়ে দিতে কাস্টমারকে কলও করতে হচ্ছে। একই স্টাফ কখন কল ধরবেন আর কখন করবেন, সেই টানাপোড়েনেই দিন চলে যায়। কোচিং সেন্টার, ক্লিনিক, ই-কমার্স কিংবা গাড়ির ট্র্যাকিং সার্ভিস, অনেক ব্যবসাতেই এই অবস্থা।

আপনার ব্যবসার জন্য আলাদা বাংলাদেশি নম্বরে এই দুই দিকের কাজই সাজিয়ে দেয় স্বরবর্ণ (Sworborno)। AI একসাথে অনেক কল ধরে, কাস্টমারকে লাইনে অপেক্ষা করতে হয় না। বাংলা, ইংরেজি কিংবা মাঝখানে ভাষা বদলে কথা বললেও চলে।

কোন তথ্য দেখে উত্তর দেবে তা আপনি দেন। যেসব কথায় মানুষের সিদ্ধান্ত দরকার, সেগুলো আপনার টিম দেখে। কাস্টমারকে ফিরতি কল করার দায়িত্বও তাঁদের কাছেই থাকে।

কীভাবে কাজ করে

  1. ০১

    আগে কাজের তালিকা নিয়ে বসি

    কী প্রশ্ন আসে, কাস্টমারকে কী নিয়ে কল করতে হয়, আর এজেন্টকে কী বলতে হবে, আমাদের জানান। আপনার ডকুমেন্ট আর নির্দেশনা দিয়ে অ্যাসিস্ট্যান্ট সাজাই, আলাদা লোকাল নম্বর যুক্ত করি। নতুন অ্যাকাউন্টে তখনও নম্বর থাকে না, শুরুতে ব্রাউজারেই কথা বলে দেখা যায়।

  2. ০২

    হটলাইনের উত্তর মিলিয়ে নিন

    ওই নম্বরে ফোন এলে আপনার দেওয়া তথ্য থেকেই উত্তর দেয়। কাস্টমারের আসল প্রশ্ন করে আগে যাচাই করুন। দাম বা কাজের নিয়ম বদলালে ডকুমেন্টও ঠিক করে রাখুন, তাহলে পুরোনো উত্তর যাবে না।

  3. ০৩

    কাস্টমারকে কল করার অনুরোধ পাঠান

    ক্যাম্পেইন, বিল বা অ্যাপয়েন্টমেন্টের রিমাইন্ডার, মতামত আর ফলো-আপের স্ক্রিপ্ট একসাথে ঠিক করি। সফটওয়্যার থেকে প্রতি কাস্টমারের জন্য call-requests API-তে অনুরোধ যায়। ড্যাশবোর্ড থেকেও আলাদা কল শুরু করতে পারেন। লোকাল নম্বর থেকেই কল যায়। ফোন না ধরলে সর্বোচ্চ ১০ বার চেষ্টা করা যায়। একই রেফারেন্স আবার পাঠালে বাড়তি কল শুরু হয় না।

  4. ০৪

    যে কথায় মানুষ দরকার, টিম সেটা দেখুক

    ইনবাউন্ড কলের ট্রান্সক্রিপ্ট Conversations পেজে পড়তে পারবেন। কেউ স্টাফ চাইলে আপনার টিম পড়ে ফিরতি কল করবে। ফোনকল রেকর্ডও করা যায়। আউটবাউন্ড call request শেষ হলে ফলাফল আর এক লাইনের সারাংশ আপনার ওয়েবহুকে যায়।

টিমের হাতে যা থাকে

  • ব্যস্ত সময়েও একসাথে আসা কলের উত্তর, বাংলায় বা ইংরেজিতে
  • কাস্টমারকে করা কলের ফলাফল ও ছোট সারাংশ ওয়েবহুকে
  • Conversations পেজে প্রতিটা কলের ট্রান্সক্রিপ্ট
  • স্টাফের সাথে কথা বলা দরকার এমন কাস্টমারের জন্য সময়

AI আর আপনার টিম কে কী সামলাবে

কাজকলের দিকএজেন্ট যা করেআপনার টিম যা করে
হটলাইনের প্রশ্নইনবাউন্ডডকুমেন্ট দেখে উত্তর দেয়তথ্য ঠিক রাখে, ডকুমেন্টে নেই এমন প্রশ্ন সামলায়
রাতের বা ব্যস্ত সময়ের কলইনবাউন্ডঅপেক্ষা ছাড়াই অনেক কল ধরেবাকি থাকা অনুরোধ দেখে ফিরতি কল করে
ক্যাম্পেইন আর ফলো-আপআউটবাউন্ডআপনার সিস্টেম থেকে অনুরোধ এলে টিমের সাথে ঠিক করা স্ক্রিপ্ট অনুযায়ী কল করেকাকে কল যাবে, কী অফার থাকবে, এরপর কী করবেন ঠিক করে
বিল আর অ্যাপয়েন্টমেন্ট মনে করানোআউটবাউন্ডসেটআপের পর রিমাইন্ডার দেয়, উত্তর লিখে রাখেপেমেন্টের প্রশ্ন মেটায়, নিজের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে বা বদলায়
কাস্টমার স্টাফ চানদুই দিকেইইনবাউন্ডে Conversations পেজে ট্রান্সক্রিপ্ট থাকে। আউটবাউন্ডে ফলাফল ও সারাংশ ওয়েবহুকে যায়ট্রান্সক্রিপ্ট বা ওয়েবহুক দেখে কল ব্যাক করে। সরাসরি স্টাফের কাছে কল ট্রান্সফার হয় না

An AI call center built for Bangladesh

Sworborno is made in Dhaka, Bangladesh, and connects your business to a dedicated local number. Callers can speak everyday Bangla, English or a mix of both, with many conversations running at once.

The assistant answers incoming questions from your documents, and staff can read the transcript and call back where needed. Request outgoing calls by API or dashboard and get the results by webhook.

আরও পড়ুন

আপনার কল সেন্টারে কী কী কাজ থাকে?

কোন কল আসে, কাকে কল করতে হয় আর কোনটা স্টাফ দেখবেন, আমাদের বলুন। কাজ বুঝে কলের রেট জানাব। আগে কেনা মিনিট থেকে সেকেন্ড ধরে হিসাব হয়, কেউ ফোন না ধরলে খরচ নেই। কাস্টম সেটআপে একবারের একটা সেটআপ খরচ আছে, কী কী লাগবে তা দেখে ঠিক হয়। কাজ শুরুর আগেই জানিয়ে দিই। আগে শুনে দেখতে চাইলে সাইন আপে ব্রাউজারে ২ মিনিট কথা বলতে পারবেন, কার্ড ছাড়াই।

আপনার প্রশ্নের উত্তর

অনেক কল একসাথে এলে ধরতে পারবে?

পারবে। যত কল একসাথে আসে, অ্যাসিস্ট্যান্ট সেগুলোর উত্তর দেয়। স্টাফ ফ্রি হওয়া বা শিফট শুরুর অপেক্ষা নেই। সব কল একাই ধরতে পারে, আবার আপনার কল সেন্টার বা সাপোর্ট টিমের পাশেও কাজ করতে পারে। বারবার আসা প্রশ্ন AI সামলালে স্টাফ যেসব কথায় মানুষ দরকার সেগুলো দেখেন।

একই নম্বরে কল ধরা আর করা যাবে?

হ্যাঁ। আপনার অ্যাকাউন্টে আলাদা দেশি নম্বর যুক্ত করে দিই, দুই দিকের কলের জন্যই। কেউ ওই নম্বরে ফোন করলে আপনার ডকুমেন্ট আর নির্দেশনা মেনে উত্তর পায়। কাস্টমারকে কল করতে হলে প্রতি কলের জন্য সিস্টেম থেকে অনুরোধ পাঠাবেন, বা ড্যাশবোর্ডে কল শুরু করবেন। ক্যাম্পেইন, রিমাইন্ডার আর ফলো-আপ আমাদের টিম আপনার সাথে সাজায়। সাইন আপ করলেই নম্বর পাওয়া যায় না, শুরুতে ব্রাউজারে কল করে দেখবেন, নম্বর টিম যুক্ত করে দেবে।

হটলাইনে কেউ মানুষ চাইলে কী করবেন?

আসা কলের ক্ষেত্রে Conversations পেজে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট পড়ে স্টাফ কাস্টমারকে কল ব্যাক করবেন। call request দিয়ে করা আউটবাউন্ড কলের ফল আর এক লাইনের সারাংশ ওয়েবহুকে আসে। চলতে থাকা কল সরাসরি স্টাফের কাছে দেওয়ার ব্যবস্থা নেই। রাত বা ব্যস্ত সময়ে AI কল ধরলে কে কথাগুলো দেখবেন আর কে ফিরতি কল দেবেন, হটলাইন চালুর আগেই ঠিক করে রাখুন।

AI কল সেন্টারের দাম কত পড়ে?

এটা কাস্টম সার্ভিস। কী প্রশ্ন আসে আর কাস্টমারকে কী নিয়ে কল করতে হবে তা দেখে রেট ও একবারের সেটআপ খরচ কাজ শুরুর আগে জানাই। প্রিপেইড মিনিট থেকে সেকেন্ডের হিসাবে কাটে, ফোন না ধরলে খরচ হয় না। মিনিটে ৳৪ শুধু অর্ডার কনফার্মেশন কলের দাম, সব কল সেন্টারের রেট না। রেজিস্ট্রেশন ফ্রি। ব্রাউজারে অ্যাসিস্ট্যান্ট যাচাই করতে ২ মিনিট পাবেন, কার্ড লাগবে না।